উত্তরদিনাজপুর

ভাইকে খুন করার ঘটনায় দাদার নয় বছরের জেল

ভাইকে খুন করার ঘটনায় ৯ বছরের জেল হল দাদার। অত্যন্ত সংবেদনশীল এই ঘটনাটি ঘটেছিল উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার উত্তর তিলান গ্রামে। শুক্রবার ইসলামপুর মহকুমা আদালতে সাজা ঘোষনা করেন অ্যাডিশনাল ডিস্ট্রিক কোর্টের বিচারক রমেশ কুমার প্রধান। 

        উল্লেখ্য ২০১৬ সালে নভেম্বর মাসে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার উত্তর তিলান গ্রামে একটি খুনের ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, ২৩.১১.২০১৬ তারীখে গোয়ালপোখর থানার তিলান গ্রামে দুই ভাই শ্বের মহম্মদ ও ফুল মহম্মদের মধ্যে জমি নিয়ে একটি গোন্ডোগোল হয়। ওই ঘটনার জেরে শ্বের মহম্মদ নিজের ভাই ফুল মহম্মদকে তীর মারে। ফুল মহম্মদের চোখে এসে লাগে। হাসপাতালে ১৫ দিন চিকিৎসা পর তিনি মারা জান। ০২.১২.২০১৬ তারিখে শ্বের মহম্মদকে পুলিশ গ্রেপ্তার করে। ওই দিন থেকেই তিনি জেল হেপাজতে ছিলেন। শুক্রবার ছিল এই ঘটনার সাজা ঘোষণার দিন। সেই মতো ইসলামপুর মহকুমা আদালতে সাজা ঘোষনা করেন অ্যাডিশনাল ডিস্ট্রিক কোর্টের বিচারক রমেশ কুমার প্রধান। ঘটনায় দোষী শ্বের মহম্মদকে সমস্ত সাক্ষী ও প্রমানের ভিত্তিতে ৯ বছরের কারাদন্ড ঘোষণা করা হয়।

        এই ঘটনায় সরকার পক্ষের আইনজীবি মোখতার আহমেদ জানিয়েছেন, আজকে মহামান্য আদালত ঘটনাটির সাজা ঘোষনা করেন। সরকার পক্ষ থেকে আমরা ৯ জনের সাক্ষী রাক্ষয়া হয়। বিচারক রমেশ কুমার প্রধান শ্বের মহম্মদকে ৯ বছরের জেল ও দশ হাজার টাকা জরিমানা অন্যথায় আরো ৫ মাসের জেল সাজা ঘোষণা করেন।

        সাজা ঘোষণার পর শ্বের মহম্মদের মেয়ে ইব্রেমা খাতুন জানিয়েছেন, বাবাকে মিথ্যা মামলায় ফাসানো হয়েছে। আমরা উচ্চ আদলাতে আপিল করবেন বলে তিনি জানান।